Home » Archives for November 2013
আসছে বড় ও বাঁকানো আইফোন!
3:56 AM |
এরই মধ্যে বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোনের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ও এলজি। সম্ভবত এবারে এ তালিকায় নাম লেখাতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর দুইটি মডেলের আইফোন বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। এই স্মার্টফোন দুটিতে নতুন ও দ্রুতগতির সেন্সরযুক্ত হবে।
অ্যাপলের পণ্য বাজারে আসার আগেভাগেই প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নানা গুজব ছড়িয়ে পড়তে দেখা যায়। অনেক সময় এসব গুজবের ভিত্তিও থাকে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের বাজারে আনা আইফোন ৫এস ও ৫সির মতো ২০১৪ সালেও নতুন দুটি মডেলের আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। দুটি মডেলের আইফোন হবে বর্তমানে বাজারে থাকা আইফোনের চেয়ে বড় মাপের।
অ্যাপল ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ সাড়ে পাঁচ ইঞ্চি মাপের আইফোন আনবে প্রতিষ্ঠানটি। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে, এই স্মার্টফোনে বাঁকানো ডিসপ্লে ব্যবহার করবে অ্যাপল। অ্যাপল অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

১২ ঘণ্টা গাড়িবন্দী ইমরান-কারিনা!
3:52 AM |
‘গোরি তেরে পেয়ার মে’ ছবির ‘ন্যায়না’ গানের শুটিংয়ের আগে ভালোই হ্যাপা পোহাতে হয়েছে ইমরান খান ও কারিনা কাপুর খানকে। গানের ছোট্ট একটি দৃশ্যের শুটিংয়ের জন্য তাঁরা মুম্বাই থেকে মহারাষ্ট্রের ওয়াই যাচ্ছিলেন। কিন্তু ভূমিধসের কারণে পথে আটকা পড়েন। এ জন্য দীর্ঘ ১২ ঘণ্টা গাড়িতেই বসে থাকতে বাধ্য হন বলিউডের জনপ্রিয় এ দুই তারকা।
ঘটনার এখানেই শেষ নয়। পথের ঝক্কি শেষে ওয়াই পৌঁছেও মুক্তি মেলেনি ইমরান-কারিনার। কারণ, সেখান থেকে আরও তিন ঘণ্টার পথ পেরিয়ে শুটিং লোকেশনে যেতে হয় তাঁদের। সেখানে পৌঁছানোর পর তাঁরা মাত্র এক ঘণ্টা ঘুমানোর সময় পান। ঘুমের রেশ কাটতে না-কাটতেই ক্যামেরার সামনে দাঁড়াতে হয় তাঁদের। ছবির পরিচালক পুনিত মালহোত্রার উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
‘ন্যায়না’ গানের ছোট্ট একটি দৃশ্যের শুটিংয়ের জন্য এতসব ঝামেলা পোহানোর পর ছবির পরিচালককে মজা করে ইমরান বলেছিলেন, ‘পুনিত, জানে বাঁচতে চাইলে এখনই দৌড়ে পালান। কারিনা কুড়াল হাতে আপনাকে মেরে ফেলতে আসছে।’
পুনিত মালহোত্রা জানিয়েছেন, ‘সত্যিই ইমরান-কারিনার জন্য শুটিংয়ের কাজটা অনেক কঠিন ছিল। এত ধকলের পরও তাঁদের প্রাণশক্তি দেখে আমি অভিভূত হয়েছি। নিজেকে চাঙা রাখতে প্রচুর ব্ল্যাক কফি খেয়েছেন কারিনা। আর ইমরানকে শান্ত রাখতে ঘুষ হিসেবে মজাদার নানা খাবার খাওয়াতে হয়েছে আমাকে।’
পুনিত আরও জানিয়েছেন, ‘দৃশ্যটির শুটিং করা হয়েছে পাহাড়ের চূড়ায়। পাহাড় চূড়ার একদম কিনারে একটি বিশাল পাথরের ওপর উঠতে হয়েছিল ইমরান-কারিনাকে। সে সময় কারিনার পরনে ছিল ভারী একটি পোশাক। ভালোয় ভালোয় শুটিং শেষ করে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি। আবহাওয়াও আমাদের অনুকূলে ছিল।’

করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিটি মুক্তি পাচ্ছে চলতি মাসের ২২ তারিখে।
জারদারির মামলা পুরুজ্জীবিত করবে না সরকার
3:48 AM |
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে বহুল আলোচিত দুর্নীতির মামলা পুনরায় চালু করা হবে না বলে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে সরকার। গতকাল শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মুনির মালিক আদালতে বলেন, ছয় কোটি মার্কিন ডলার সুইস ব্যাংকে পাচারের অভিযোগে জারদারির বিরুদ্ধে করা দুর্নীতির মামলাটি ‘অহেতুক সময়ক্ষেপণ’। এ ছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল মামলাটি না চালানোর ব্যাপারে যে সুপারিশ করেছিলেন, তা চূড়ান্ত করা হয়েছে।
তবে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের এমন অবস্থানে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, এটি আদালতের আদেশ লঙ্ঘনের শামিল।
জারদারির দুর্নীতির মামলাটি পুনরায় চালু করতে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী নির্দেশ দিয়েছিলেন। এ নির্দেশ অমান্য করায় আদালতের দণ্ডের কারণে প্রধানমন্ত্রীর পদ হারান ইউসুফ রাজা গিলানি। পরে তাঁর উত্তরসূরি রাজা পারভেজ আশরাফও এ নির্দেশ মানতে ব্যর্থ হয়ে পদ খোয়ান। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল ক্ষমতায় আসে।

পাকিস্তানের বেসরকারি বিদ্যালয়ে মালালার বই নিষিদ্ধ
3:46 AM |
পাকিস্তানে নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের লেখা ‘আমি মালালা’ বইটি দেশটির বেসরকারি বিদ্যালয়গুলোতে নিষিদ্ধ করা হয়েছে। বইটিতে বিতর্কিত অনেক উপাদান আছে—এমন অভিযোগ তুলে অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ফেডারেশন (এপিপিএসএফ) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মালালার বইটি কোনো বেসরকারি বিদ্যালয়ের পাঠ্যসূচি বা পাঠাগারে ঠাঁই পাবে না। এর কারণ হিসেবে সংস্থাটি বলছে, বইটিতে মহানবী (সা.)-কে নিয়ে চরম বিতর্কিত বিষয় আছে। বইটি পশ্চিমা শক্তির স্বার্থ রক্ষার জন্য লেখা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে এপিপিএসএফের সভাপতি মির্জা কাশিফ আলী বলেন, এ সংস্থাটি দেশটির ছোট-বড় সব বেসরকারি বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। মালালা পশ্চিমাদের হাতের পুতুল—এটি সব শিক্ষাবিদই জানেন। মালালার ওপর তালেবানের বর্বর হামলার ঘটনায় বেসরকারি বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও কর্মী তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। তবে এর মানে এই নয় যে, সে আপত্তিকর কিছু লিখবে আর সেটা পাঠ্যসূচিতে রাখা হবে।
পাকিস্তানে নারীশিক্ষার প্রসারে কাজ করা ১৬ বছর বয়সী মালালার ওপর তালেবানের বর্বর হামলার পর বিশ্বব্যাপী সে আলোচিত ব্যক্তিতে পরিণত হয়।

প্রধানমন্ত্রিত্বের দরকার নাই, শান্তি চাই: হাসিনা
5:20 AM |
বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচি ও মানুষ হত্যার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এগুলো দেখলে আমার মনে হয় প্রধানমন্ত্রিত্বের দরকার নাই। আমি মানুষের শান্তি চাই।’
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় খতিব ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরস্কার পাওয়াদের হাতে সনদ তুলে দেন। খবর ইউএনবির।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বাস করেন, যখন দেখি এভাবে মানুষ পোড়ায়, তখন এত কষ্ট লাগে, মনে হয় প্রধানমন্ত্রিত্ব দরকার নাই। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। মানুষের শান্তি ও উন্নয়ন চাই। মানুষের এত কষ্ট সহ্য হয় না।’

বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট হরতালের নামে মানুষ পোড়াচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘হরতালে কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় মনির নামের এক কিশোর অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার সময় বিএনপি-জামায়াতের ক্যাডাররা হেসেছে।’
সমস্যা সমাধানে বিরোধীদলীয় নেতাকে ফোন করে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর আমন্ত্রণে বিরোধীদলীয় নেতা হরতাল প্রত্যাহার করেননি, আলোচনাতেও আসেননি।